শনিবার , ০১ আগস্ট ২০২৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৬, ২৯ জানুয়ারি ২০২৬

ভারত চায়নি বাংলাদেশ বিশ্বকাপ খেলুক: আশরাফুল

ভারত চায়নি বাংলাদেশ বিশ্বকাপ খেলুক: আশরাফুল

জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেছেন, ভারত চায়নি বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলুক। তাই আইসিসি এমন আচরণ করেছে। আশরাফুল মনে করেন, ভারতের দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে প্রতিবাদ করেছে, অন্য দেশগুলোকেও এগিয়ে আসা উচিত।

তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে জাতীয় দল এখন বিশ্বকাপে ব্যস্ত থাকতো। প্রথমবার কোচের দায়িত্বে বিশ্বকাপে অংশ নিতাম। কিন্তু ভারতের দাদাগিরির কারণে সেই স্বপ্ন শেষ।

বিসিবি ও বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টা করেও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়টি আইসিসি-ভারত সমন্বয়ের কারণে বাস্তবায়ন হয়নি। আশরাফুল বলেন, আইপিএল শেষ হওয়ার পরও মোস্তাফিজের ইস্যু সুন্দরভাবে সমাধান হতে পারতো, কিন্তু ভারতের বোর্ড সময় মতো সম্মান দেয়নি।” তিনি মনে করেন, ভারত-পাকিস্তান রাজনীতি ক্রিকেটে ঢুকে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বাধা দিয়েছে।

আশরাফুল আশা প্রকাশ করেছেন, জাতীয় নির্বাচনের পর সাকিব দেশে ফিরবেন এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন। তিনি বলেন, যদি খেলোয়াড় চায়, সে ৪০-৪২ বছর বয়স পর্যন্ত খেলতে পারে। সাকিবের সমস্যাগুলো সমাধান হলে, তিনি ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবেন।

যদিও কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ মিস হয়েছে, আশরাফুল আফসোস করেননি। বোর্ড তাকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ হিসেবে রাখার পরিকল্পনা করেছে।

সর্বশেষ

জনপ্রিয়